স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ পড়ুয়া এক তরুণী। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন তিনি। বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভীড় জমায় উৎসুক জনতা।

ওই তরুণী জানান, প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওই তরুণীর সঙ্গে একই কলেজের অনার্স পড়ুয়া কলাপাড়ার মহল্লাপাড়া গ্রামের রাব্বির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন বসবাস করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে আজ সকালে ওই তরুণী বিষের বোতল হাতে নিয়ে রাব্বির বাড়িতে অবস্থান নেন।

তার অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। এ ঘটনার পর থেকে রাব্বিকে খুজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত