প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। মঙ্গলবার রাতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের পক্ষে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিএমডি শাহ আরিফ বিন হাবিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের হাতে এ শুভেচ্ছা তুলে দেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। এসময় দায়িত্বপালন গণমাধ্যমসহ সবার সহায়তা চান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  মো. মহিববুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত