৪৬তম বিসিএসের প্রিলিমিনারি ৯ মার্চ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রয়ক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। আবেদন শুরু হয় ১০ ডিসেম্বর থেকে। যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

৪৬তম বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

এ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের জন্য শ্রুতিলেখক রাখা যাবে। এজন্য প্রার্থীদের শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট পরীক্ষার নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত