বাথরুমে মিলল নারীর গলাকাটা লাশ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম

হাজারিবাগে একটি ভবনের সপ্তম তলার দরজা ভেঙে বাথরুম থেকে তানিয়া (৩৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাত আছে।

রবিবার রাতে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নিকলেশ চন্দ্র কর পলাশ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাজারীবাগ মিতালী রোডের একটি বাড়ির সাত তলার বাহিরে থেকে তালা মারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাথরুমে পড়ে থাকা তানিয়ার লাশ উদ্ধার করা হয়। তানিয়া নামে ওই নারীকে জবাই করে হত্যা করা হয়েছে।

জানা গেছে, নিহত নারীর স্বামীর নাম তৌসিফ আহমেদ। সে কুমিল্লায় থাকে। আর তানিয়ার বাড়ি বাগেরহাট জেলা বলে জানা গেছে। মিতালী রোডের ওই বাড়ির সাত তলায় তানিয়া একাই থাকতো। নিহত নারীর পরিবারের সদস্য তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশকে জানালে পুলিশ আজকে লাশ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডটি এক থেকে দুই দিন আগে ঘটেছে। তানিয়া বিভিন্ন ইভেন্টে কাজ করতো।

এসআই নিখলেশ জানান, মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত