আফগানিস্তানে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে চারজন জীবিত উদ্ধার  

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম

মস্কো যাওয়ার পথে আফগানিস্তানে বিধ্বস্ত প্লেন থেকে পাইলটসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। রুশ দূতাবাস জানিয়েছে, প্লেনে থাকা অন্য দুই যাত্রীর অবস্থা এখনও স্পষ্ট নয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে আরও বলা হয়, উদ্ধার হওয়া চারজন বর্তমানে তালিবান প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রয়েছেন। ওই কর্মকর্তারা দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করেন। অবশ্য তারা প্লেনের আরও দুই যাত্রী মারা গেছেন বলে জানিয়েছেন।

তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ উল্লেখ করেছেন, বেঁচে যাওয়া চারজনের মধ্যে প্লেনের পাইলটও ছিলেন।

এর আগে শনিবার রাতে রাশিয়ার চার্টার্ড প্লেনটি আফগানিস্তানে নিখোঁজ হয় বলে জানিয়েছিল দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। ওই প্লেনে ছয়জন যাত্রী ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত