পাকিস্তানের ইসলামাদের নিরাপত্তা হুমকির জেরে তিনটি বিশ্ববিদ্যালয় এবং বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ হওয়া এসব বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে পাকিস্তানের স্থল বাহিনী, নৌ বাহিনী এবং বিমান বাহিনী।
ইসলামাদের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্প্রতি পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোনকল এসেছিল। এ সময় একজন হুমকি দিয়ে বলে— ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি, বাহরিয়া ইউনিভার্সিটি এবং এয়ার ইউনিভার্সিটির যে কোনোটিতে আত্মঘাতী হামলা হতে পারে।
এরপর সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় তিনটি বন্ধ করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পেরেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, পাকিস্তানে আগামী দুই সপ্তাহের মধ্যে সাধারণ নির্বাচন। রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকটের মধ্যে থাকা দেশটিতে সম্প্রতি পুলিশ এবং সৈন্যদের লক্ষ্য করে জঙ্গি হামলা বেড়েছে।
আগে মোমো খাওয়া নিয়ে হাতাহাতি, কারাগারে দুই শিক্ষার্থী