রিজওয়ানকে নিয়ে বরিশালের বিপক্ষে বরিশাল

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম

বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। ম্যাচ শুরুর আগে টস জিতলেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস, সিদ্ধান্ত নিলেন নামবেন ফিল্ডিংয়ে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচ। আর এটিই ঢাকাতে বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরেও খুব একটা চিন্তিত নয় কুমিল্লা। বরং প্রথম ম্যাচে দেখা হারকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি। গত আসরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলতে আসলেন মোহাম্মদ রিজওয়ান। আগের রাতে নিউজিল্যান্ড থেকে ঢাকায় পৌঁছে আজ নেমে গেলেন ম্যাচ খেলতে। 

গতরাতের ম্যাচে তারকায় ঠাঁসা ফরচুন বরিশালকে পাত্তাই দিলো না খুলনা টাইগার্স। রেকর্ড রান নিয়েও রক্ষা হলো না বরিশালের। ঘুরে দাঁড়াতে মরিয়া বরিশাল।

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ ও রাকিবুল হাসান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ,  তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড, মুশফিক হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত