রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ২০২৩ সালে ডাকাতির সঙ্গে জড়িত ৬৩৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ২০১৮ সাল থেকে অদ্যাবধি রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাত চক্রদের গ্রেপ্তার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে তিন হাজার ১৬৬ জন ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়।
এ বছরও রাজধানীর ঢাকা ও দেশের বিভিন্ন মহাসড়কে ডাকাতিসহ বিভিন্ন অঞ্চলে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও জোরালো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান খন্দকার মঈন।