বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ বা নৌ জা শেখ মুজিব ঘাঁটিতে অনুষ্ঠিত ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি একই দিন ভোরে ঢাকাস্থ বা নৌ জা শেখ মুজিব ঘাঁটি, শেখ হাসিনা সরণিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ফুল ম্যারাথনে এলিট দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার যোসেফ কিয়েংগো মুনিয়োকি এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার লেনসা দেবেলে জালেটা।
ফুল ম্যারাথনে সাফ দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আনিশ থাপা মাগার এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের সন্তোশি শ্রেষ্ঠা।
ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ আল আমিন এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌঁড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মোঃ সোহেল রানা এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন হন পৃথি আকতার।
সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪- এ সার্বিক সহযোগিতা এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দিকনির্দেশনা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
