দুর্ঘটনা থেকে সাবধান মকর, কর্মস্থলে সুনাম বাড়বে বৃষের

  • প্রেমের জন্য ধনু রাশিr জাতকদের আজকের দিনটি শুভ, তবে দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে
  • চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা দেখা দেবে, কর্মস্থানে সম্মানহানির শঙ্কা রয়েছে কুম্ভের
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

আজ ১৩ মাঘ ১৪৩০, ২৭ জানুয়ারি ২০২৪, রোজ শনিবার

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।

মেষ

বন্ধুর দ্বারা প্রতারনার শিকার হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে। মায়ের সঙ্গে ঝগড়া হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বুদ্ধির ভুলে কোনও কাজ হাতছাড়া হবে। কারও প্রতি বেশি উদারতা না দেখানোই ভাল হবে।  

বৃষ

একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের সম্ভবনা রয়েছে। রক্তচাপ উঠা-নামা করবে। আত্মীয়দের সঙ্গে ঝগড়া হতে পারে। কর্মস্থলে সুনাম বাড়বে। নতুন কোনও কাজ শুরু না করাই ভাল। প্রেমের সম্পর্কে মান-অভিমান চলবে।

মিথুন

বন্ধুদের জন্য অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগুন থেকে বিপদের আশঙ্কা। টাকাপয়সা চুরি যেতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দেবে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ করবেন।

কর্কট

ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবেন। ব্যয় বাড়বে। লিভারের সমস্যা বাড়তে পারে। অলসতার কারণে কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ দেখা দেবে। আজ অর্থভাগ্য ভাল।

সিংহ

ব্যবসায় দায়িত্ব বাড়বে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। অর্শ, টিউমার জাতীয় কোনও রোগ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাড়তি খরচ হবে। স্ত্রীর প্রতি অভিমান দেখা দেবে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন।

কন্যা

লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়বে, ঝুঁকি না নেওয়াই ভাল হবে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেমে বিবাদ বাড়তে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াবে। বাড়ির লোকের সঙ্গে বনিবনা না-ও হতে পারে। সব দরকারি কাজ সেরে ফেলুন। অন্যের উপর কাজের দায়িত্ব দেবেন না।

তুলা

দাম্পত্য জীবনে অশান্তির সময়। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও কষ্ট পাবেন। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। কর্মস্থলে ব্যস্ততা বাড়ায় শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ।  

বৃশ্চিক

কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে। ব্যবসায় নিজের বুদ্ধিতেই আয় বাড়বে। দাম্পত্য কলহ হতে পারে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দেবে। বাবা-মা’র চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে।

ধনু

প্রেমের জন্য ধনু রাশিত জাতকদের আজকের দিনটি শুভ। ব্যবসায় অশান্তি হতে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে। দাম্পত্য জীবনে ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত রাগ বিপদ ডেকে আনবে।

মকর

শারীরিক কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না। তবে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকারে শান্তি লাভ করবেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে।

কুম্ভ

চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা দেখা দেবে। কর্মস্থানে সম্মানহানির শঙ্কা রয়েছে। প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র আজকের দিনটি শুভ। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে।

মীন

মীন রাশির জাতকদের আজ স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। অতিরিক্ত রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করবেন। প্রেমজীবনে প্রচণ্ড মানসিক চাপ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত