কর্মস্থলে অশান্তি বাড়বে মকরের, পড়াশোনার খরচ বাড়বে কন্যার

  • বাড়িতে ভুল কাজ করার জন্য পিতা-মাতার সঙ্গে ঝগড়া হবে, তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে সিংহ রাশির জাতকদের
  • ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে, আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে বৃশ্চিকের
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম

আজ ১১ মাঘ ১৪৩০, ২৫ জানুয়ারি ২০২৪, রোজ বৃহস্পতিবার

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে। জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে।

মেষ

দাম্পত্য জীবন খুব ভাল কাটবে। কর্মস্থানের পরিবর্তন হবে। কর্মক্ষেত্রে নীতিগত সমস্যা দেখা দিতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। অতিরিক্ত কথায় অশান্তি বাধতে পারে।

বৃষ

সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। ব্যবসায় ভাল লাভের সময়। কোনও বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে। দাম্পত্য কলহের কারণে কোনও ক্ষতি হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়বে। অতিরিক্ত পরিশ্রমে রাগ বাড়বে। বাড়ির সকলে মিলে ঘুরতে যেতে পারেন।

মিথুন

অতিরিক্ত জেদের জন্য কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়ার শঙ্কা রয়েছে। ব্যয় বাড়বে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হবে। নতুন কাজের সন্ধান পেতে পারেন। মাথার যন্ত্রণা বৃদ্ধি থেকে সাবধান।

কর্কট

আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল। বন্ধুদের জন্য কোনও শুভ কাজ সম্ভব হবে। কর্মস্থলে ঝগড়া বা তর্ক হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।

সিংহ

নতুন চাকরির চেষ্টা করতে পারেন। আপনার দ্বারা কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের ব্যথা বাড়তে পারে। বাড়িতে ভুল কাজ করার জন্য পিতা-মাতার সঙ্গে ঝগড়া হবে। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে।

কন্যা

রাজনীতিতে ভাল খবর আসতে পারে। সারা দিন ব্যস্ত থাকতে হবে। প্রিয়জনের জন্য মনে কষ্ট পাবেন। খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। কর্মস্থল বা ব্যবসায় তর্ক হতে পারে। পেটের সমস্যা বাড়বে। পড়াশোনার খরচ বাড়বে।

তুলা

কাজ নিয়ে ক্ষোভ বাড়বে। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। পেটের কষ্ট বাড়বে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পরিবারে সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন। বাইরের লোকের সঙ্গে বুঝে কথা বলুন।

বৃশ্চিক

সংসারে ব্যয় কমানোর চেষ্টা করুন। শত্রুভয় বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ দেখা দিতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হতে পারে। কর্মস্থানে আপনাকে অন্যের কথামতো চলতে হতে পারে। কোনও জায়গা থেকে ভাল অর্থসাহায্য পাবেন। বাড়িতে প্রেমের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা।

ধনু

শরীরে আঘাত লাগতে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাধতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়বে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। আজ পারিবারিক জীবন আনন্দময় থাকবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে।

মকর

কোনও আশা ভঙ্গ হতে পারে। দূরভ্রমণের আলোচনা চলবে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। অর্থভাগ্য ভাল, চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন।

কুম্ভ

অতিরিক্ত কথায় বাড়িতে বিবাদ হবে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পাবেন। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। খরচের জন্য চিন্তা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে।

মীন

প্রেমে বিরহ দেখা দিতে পারে। বন্ধুদের কাছ থেকে ভাল সাহায্য পাবেন। ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। আর্থিক চাপ ও বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত