প্রাইম ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি পেলেন জিয়াউর রহমান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন জিয়াউর রহমান। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সুদীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে এর আগে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস, ইউনিসেফ বাংলাদেশ, এবি ব্যাংক লি., সিটিব্যাংক এন. এ., স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এবং বিকাশ লি.সহ শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও লোকাল প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং বিএসএস সম্পন্ন করেন। তিনি তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত