আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (আইএএমসিএল)ব্যবস্থাপনায় পরিচালিত বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের ইউনিট বিক্রি বাড়াতে চুক্তি করেছে আইএএমসিএল এবং প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি মতিঝিলে আইসিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বক্ষরিত হয়।
চুক্তি সই অনুষ্ঠানে আইসিবি ও আইএএমসিএলের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ; আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ; আইসিবি’র উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা; আইএএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তার; প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং আইসিবি, আইএএমসিএল ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
