ক্বিরাত রিয়েলিটি শো’র ইয়েস কার্ড পেল রংপুর ও ময়মনসিংহের ৩ কিশোর 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

জাতীয় ক্বিরাত রিয়েলিটি-শো আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর  রংপুর ও ময়মনসিংহ  বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) রংপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা এবং ময়মনসিংহ তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা অডিটোরিয়ামে অডিশন গ্রহণ সম্পন্ন হয়। 

বিচারকদের সূক্ষ্ম বিচার বিশ্লেষণে ময়মনসিংহ বিভাগে ক্বালবি নূর রাফি ও মাহমুদুর রহমান এবং রংপুর বিভাগে মো. নাজমুল হাসান ইয়েস কার্ড পেয়েছে। এ তিনজন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবে। এছাড়াও দুই বিভাগ থেকে ৫ জন করে ১০জন প্রতিযোগিকে অপেক্ষমান রাখা হয়েছে। 

ময়মনসিংহ জোনে বিচারক হিসেবে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী আবু সালেহ মো. মুসা এবং রংপুরে বিচারক হিসেবে ছিলেন হাফেজ, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ও হাফেজ ক্বারি মাহদি হাসান। 

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থান অধিকারী পাবে ১ লাখ টাকা নগদ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও মূল্যবান গিফট হ্যাম্পার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত