ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

ঝিনাইদহের শৈলকুপার চাঁদপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী তানভীর আহমেদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) রাতে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানভীর একই উপজেলার মহব্বতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল যোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন তানভীর। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত