সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদমান শাকিব পিয়াল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবার করা মামলায় রবিবার (২৮ জানুয়ারি) রাতে হীরাঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মশিউর রহমান নয়ন জানান, অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। পিয়াল ওই কিশোরীকে রাস্তায় প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ২৫ জানুয়ারি ভুক্তভোগীকে বৃদ্ধ নানি শাশুড়ীর কাছে রেখে তার বাবা কক্সবাজার বেড়াতে যান। ২৭ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে পিয়াল বাড়ির দরজায় নক করতে থাকলে এক পর্যায়ে ভুক্তভোগী দরজা খুলেন। তখন পিয়াল জোরপূর্বক ঘরে প্রবেশ করে ভুক্তভোগীকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পিয়াল চলে যায়। ভুক্তভোগীর বাবা বিষয়টি জানার পর থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন।
 
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।  আর গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত