চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি কারখানা থেকে ৮০ কার্টন বিস্কুট জব্দ করেছে বিএসটিআই। এছাড়াও দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে তারা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই চট্টগ্রামের সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল ও প্রকৌশলী জিল্লুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রামের উদ্যোগে এলিগ্যান্ট ফুড নামে একটি বিস্কুট তৈরির কারখানা থেকে ৮০ কার্টন বিস্কুট জব্দ করা হয়। তারা বিএসটিআইয়ের সনদ গ্রহণ না করেই প্যাকেটে লোগো ব্যবহার করছিল।
এছাড়া ওজন পরিমাপ মানদণ্ড আইনে রড-সিমেন্টের দোকান মোহাম্মদীয়া এন্টারপ্রাইজকে ২০ হাজার ও শাহ্ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুরুষের নিম্মাঙ্গে গরম স্যুপ ঢেলে কারাগারে নারী