বিশাখায় চার স্পিনারের সঙ্গে জেমস অ্যান্ডারসন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম

চোটাক্রান্ত হয়েছেন জ্যাক লিচ। তার জায়গায় একাদশে জায়গা হয়েছে প্রথমবার দলে ডাক পাওয়া শোয়েব বশির। আর তাতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে বিশাখাপত্তনমে ক্রিকেটের কুলিন সংস্করণে অভিষেক হচ্ছে তার।

হায়দরাবাদ টেস্টে ২৮ রানের জয়ের মাঝামাঝি সময়ে দলের সঙ্গে যোগ দেন বশির। ভিসা নিয়ে জটিলতা দেখা দিলেও শেষ পর্যন্ত ভারতে পা রাখেন তিনি। আর দ্বিতীয় টেস্টেই জ্যাক লিচের বদলি হিসেবে সরাসরি দলে ঢুকবেন তিনি। প্রথম দিন ফিল্ডিং করার সময় বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন লিচ।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টেস্ট শুরুর আগে আরও একটি পরিবর্তন নিশ্চিত করেছেন। প্রথম টেস্টের দলে থাকা মার্ক উডের জায়গায় এই ম্যাচে দেখা যাবে জেমস অ্যান্ডারসনকে। যা হবে তার ক্যারিয়ারের ১৮৪তম ম্যাচ। এই ম্যাচে একাদশ অবশ্য ভারী করা হয়েছে স্পিনার দিয়েই।

২০২২ সালের ডিসেম্বরে করাচিতে টেস্ট অভিষেক হয়েছিল লেগ স্পিনার রেহান আহমেদের।  আগামীকালের একাদশে তাকেও দেখা যাবে। এছাড়া হায়দরাবাদ টেস্ট জয়ের নায়ক টম হার্টলিও আছেন দ্বিতীয় টেস্টের একাদশে।

ইংল্যান্ড একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত