মুসল্লিদের মাঝে এক লাখ পানির বোতল বিতরণ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে বিনামূল্যে খাবার পানি বিতরণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ। শনিবার বিকালে কামারপাড়া ইস্টার্ন ট্রাফিক ওয়াচ টাওয়ার পূর্ব পাশে এক লাখ পানির বোতল মুসল্লিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান। তিনি দেশ রূপান্তরকে জানান, আমরা চেষ্টা করছি তৃষ্ণার্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ানোর। এখানে অনেকেই দূরদূরান্ত থেকে এসেছেন। অনেকে বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। মুসল্লিদের জন্য তিনটি বুথ করা হয়েছে যেখান থেকে এক লাখ খাবার পানির বোতল বিতরণ করা হয়।

নেত্রকোণা বাসিন্দা নুরুল আমিন দেশ রূপান্তরকে জানান, গতকাল ইজতেমায় এসেছেন। ভেতরে খাবার পানির সংকট রয়েছে। এছাড়া বাইরে নামাজ পড়তে ওজু করার জন্য পানি কিনতে হয় বদনাপ্রতি ১০ টাকা। তার সাথে তার অনেক সাথী রয়েছেন। তারা এখান থেকে পানি সংগ্রহ করেছেন। এই পানি তাদের একবেলার খোরাক হয়ে যাবে বলে জানান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার মো. তরিকুর রহমান, অতিরিক্ত উপকমিশনার মো. তৌহিদুল ইসলামসহ অনেকেই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত