হোটেল কর্মচারীদের হামলায় পুলিশ আহত, গ্রেপ্তার ৬

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৩ এএম

গাজীপুরের কালিয়াকৈরে এক খাবার হোটেলের মালিকের ছেলে ও কর্মচারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এক পরিদর্শককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সফিপুর বাজার এলাকায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের ছয় কর্মচারীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

আহত ওই পুলিশের নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোটেল মালিকের জামাতা সাইফুল্লাহ সুমন, মমিনুল ইসলাম, শাফায়েত হোসেন, আবদুল রাজ্জাক, জাহিদ হোসেন ও রাকিব।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, এ ঘটনায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটার মূলহোতা হোটেল মালিকের ছেলেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত