এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম

কারিগরি ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এতে বিপাকে পড়েন যাত্রীরা।

ডিএমটিসিএল এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) গণমাধ্যমকে জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে, আজ বিশ্ব ইজতেমার শেষ দিন হওয়ায় যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথ সময়ে সময়ে বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এমআরটি ৬ এর উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, 'আজ যাত্রীদের প্রচণ্ড চাপ। স্টেশনের প্রথম তলা যেখানে টিকিট বিক্রি হয়, এর একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে। সেই ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথগুলো বন্ধ করতে হয়।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত