বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যের সংখ্যা বেড়ে ১০৩

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৬ পিএম

রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের মধ্যে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও আটজন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এনিয়ে গত দুইদিনে ১০৩ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিল।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া সীমান্ত সংলগ্ন নয়াপাড়ার শূণ্যরেখা পেরিয়ে আট বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে। 

পরে তাদের নিরস্ত্র করে আশ্রয় দেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন, সোমবার সন্ধ্যার দিকেও কয়েকজন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য আশ্রয় নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত