ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনা কারণে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ রোধে সদর দপ্তরের নির্দেশনায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ সকল বিওপিসমূহ কর্তৃক কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী ১১৫ কি. মি. এলাকায় স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্ট, আইসিপি সংলগ্ন সীমান্ত সড়কসমূহে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। সেই জন্য বিজিবির বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভক্তদের সতর্ক করলেন অনন্ত জলিল