সিক্রেট সুপারস্টার নামেই চেনেন জায়রা ওয়াসিমকে। কম বাজেটের সেই ছবিটি অনেক প্রশংসা পেয়েছিল। তার মিষ্টি মুখ ও দুর্দান্ত অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। জায়রার শুরুটা আমির খানের প্রযোজনা সংস্থার ছবি দঙ্গল থেকে। দ্যা স্কাই ইজ পিঙ্ক ছবিতেও অভিনয় করেন এই অভিনেত্রী।
এরপর অভিনয় ছেড়ে দিয়ে সবাইকে অবাক করে দেন জায়রা। মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই জায়রা কীভাবে কোটি টাকার মালিক—জানেন?
যে পুরস্কার পেতে বছরের পর-বছর অপেক্ষা করতে হয় বলিউডের নামী অভিনেত্রীদের। অল্প বয়সেই সেই পুরস্কার পান মিষ্টি মুখের এই অভিনেত্রী।
জানা গেছে, তার যে টাকা আছে তা দিয়ে তার আগামী কয়েক প্রজন্মেও কোনও অভাব থাকবে না। কিন্তু সিক্রেট সুপারস্টার সফল হওয়ার পর হঠাৎ অভিনয় ছাড়েন জায়রা। যা ভক্তদের নিরাশ করেছিল।
জানা গেছে, আধ্যাত্মিক জীবনে মনোনিবেশ করতেই নাকি অভিনয় জগতকে চিরকালের জন্য গুডবাই জানিয়েছেন জায়রা। তবে অভিনেত্রীকে এখনও ভীষণ মিস করে বলিউড ও তার ভক্তরা।
ব্যারিস্টার সুমনের অনুষ্ঠানে গিয়ে তাশরীফ খানের আইফোন চুরি!