রাজধানী রক্ষায় ‘পিপলস মিলিশিয়া’ গঠন করছে জান্তা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে প্রাণে হারিয়েছে মিয়ানমারের অনেক জান্তাসেনা। কেউ আত্মসমর্পণ করেছে। হঠাৎ করেই বিদ্রোহীদের তৎপরতা বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে দেশটির রাজধানী নেইপিদো। ধারণা করা হচ্ছে রাজধানীতেও ঢুকে পড়তে পারে বিদ্রোহীরা।

থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, বিদ্রোহীদের ঠেকাতে ইতোমধ্যে ‘পিপলস মিলিশিয়া’ নামের একটি আধাসামরিক বাহিনী গঠন করেছে জান্তা। ইতোমধ্যে ইয়াঙ্গুন, বাগো, তানিনথারি অঞ্চল এবং মুন রাজ্যে মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছে। আর এতে যোগ দিতে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে অস্ত্র, নগদ অর্থ এবং খাবার।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা মিলিশিয়া সদস্যদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। ধারণা করা হচ্ছে রাজধানীকে নিরাপদে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ইয়াঙ্গুনের মিলিশিয়ারা বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বাগোর পুরুষদের বাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাদের বেতন ও খাবারের অর্থ জোগাড়ে জোরপূর্বক অর্থ নেওয়া হচ্ছে গ্রামবাসীর কাছ থেকে।

গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের তিনটি বিদ্রোহী গোষ্ঠী একত্রিত হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামের একটি জোট গঠন করে। এরপরই তারা সামরিক জান্তার বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত