বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম

বাঘের তাড়া খেয়ে সুন্দরবন থেকে নদী সাঁতরে লোকালয়ে আসার পথে একটি হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। শুক্রবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী দিয়ে লোকালয়ে আসার পথে হরিণটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা হরিণটিকে নদী পেরিয়ে লোকালয়ে আসতে দেখে বনবিভাগকে খবর দেন। পরে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা হরিণটিকে উদ্ধার করে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এ বি এম হাবিবুল ইসলাম জানান, বাঘের তাড়া খেয়ে খলিশাবুনিয়া এলাকা থেকে হরিণটি খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটযোগে সেখানে পৌঁছায় বনবিভাগের সদস্যরা। পরে ঘণ্টাখানেক চেষ্টার পর হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত