কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা প্রিন্স

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জামিনে মুক্ত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি জানিয়েছে, কারাগার থেকে বের হয়ে সরাসরি কলাবাগানের বাসভবনে গেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এর আগে গত বছরের ৪ নভেম্বর বাড্ডার এক আত্মীয়ের বাসা থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত