‘চরিত্র থাকে জননেন্দ্রিয়ে’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম

কবীর সুমন। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তবে ফিরে এসেছেন তাড়াতাড়িই। হাসপাতালে সংক্রমণের সম্ভাবনা বেশি থাকায় তিনি বেশ দ্রুতই ফিরে আসেন বাসায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাকে ১০ দিন হাসপাতালে থাকতে বললেও তিনি তিন দিনের মাথায়ই বাসায় ফেরেন।

এখন বেশ ভালোই আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছেন। এর মধ্যেই আজ সকালে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো— 

কবীর সুমনের ফেসবুক পোস্ট

দীর্ঘকাল বেঁচে থেকে বুঝলাম বড্ড বেশিরভাগ বঙ্গভাষী বিশ্বাস করেন চরিত্র থাকে জননেন্দ্রিয়ে। কোনও পুরুষ একাধিক মহিলার সঙ্গে শয়ন করলেই তার চরিত্র খারাপ। মহিলাদের বেলাতেও একই মাপকাঠি।

বড্ড বেশি বঙ্গভাষী আমায় ঘৃণা করেন আমি একাধিক মহিলার সঙ্গে থেকেছি বলে। বুঝেছি মূল জায়গাটা ঈর্ষা। তারাও চায়। পায় না। পেরে ওঠে না। তাই।

সেদিন দেখলাম তিনজন সনাতনধর্মীয় বঙ্গজ পুরুষনামধারী ফেসবুকে লিখেছেন—হাসপাতাল থেকে না ফিরলেই ভাল হত। আবার কতজনকে ধরেবেঁধে বিয়ে করবে কে জানে।

হাসপাতাল থেকে ফিরে এসেছি—বড়ই পরিতাপের বিষয়। যারা তা মনে করেন প্লিজ আশায় থাকুন। বুড়ো আবার ব্যামোয় পড়বে। কে বলতে পারে এবারে হয়তো পগার পার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত