শ্বশুরবাড়িতে গেঞ্জি-শর্টস পরে ঘোরায় বিয়ে ভাঙল এশার! 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম

সম্পর্ক যে ভাঙতে শুরু করেছে তা টের পাওয়া গিয়েছিল বছর চারেক আগেই। হেমা মালিনী কন্যা এশা দেওল ২০২০ সালে একটি বই লিখেছিলেন। আর সেই বইয়ে তিনি ফাঁস করেছিলেন শ্বশুরবাড়ির নানা অজানা তথ্য। কীভাবে দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ে, কীভাবে সম্পর্কের পরিবর্তন হয়, সে সবই উল্লেখ ছিল সেই বইয়ে। শ্বশুরবাড়ি ও বাপেরবাড়ি যে মোটেও একরকম নয় তা যেন হাড়ে হাড়ে টের পেয়েছিলেন অভিনেত্রী।

বইয়ে তিনি লেখেন, ‘যখন ২০১২ সালে আমাদের বিয়ে হয় অনেক কিছুই বদলে যায়। এই যেমন যখন ওর পরিবারের সঙ্গে থাকতে শুরু করি তখন শর্ট আর গেঞ্জি পরে বের হতে পারতাম না। বাড়িতে যেমনভাবে থাকতাম সেভাবে থাকতে পারতাম না।’

এশা আরও যোগ করেন, ‘তবে আমার শাশুড়ি ভীষণ ভালো মানুষ। নিজে যখন বৌমা ছিলেন তখন যে সব কাজ তাকে করতে হয়েছে আমাকেও। সেই একই কাজ করতে মোটেও তিনি বাধ্য করেননি। আমাকে ভীষণ আদরে রাখা হত। ব্রাউনি, ফল, ক্রিমে ভরিয়ে রাখা হত।’

তবে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এর বাইরেও দরকার আরও অনেক কিছু। যা হয়তো মিসিং ছিল তাদের সম্পর্কে। ফল স্বরূপ বিচ্ছেদ হয়ে যায় তাদের। এশা জানিয়েছেন, দ্বিতীয় কন্যা জন্মানোর পর থেকেই তার স্বামী ভারত তখতানি মনে করতে থাকেন এশা তাকে সময় দিচ্ছেন না। সেই কারণে তলানিতে আসে সম্পর্ক। এক সময় তারা এগিয়ে যায় ভাঙনের দিকে।

যদিও গুঞ্জন বলছে, এশার সঙ্গে বিচ্ছেদের আগেই পরকীয়ায় জড়িয়ে পড়েন ভারত। আপাতত মা হেমা মালিনীর সঙ্গে তার বাড়িতে আছেন এশা দেওল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত