বিয়ে বাড়িতে জাহ্নবী-অনন্যার নাচের ভিডিও ভাইরাল 

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

এক ছাদের নীচে পারফর্ম করছেন বলিউড তারকারা। তবে কোনও অ্যাওয়ার্ড শো নয়, সোশ্যাল মিডিয়া প্রাভাবশালী রূপল শাহের মেয়ের বিয়েতে পারফর্ম করেছেন বলিউডের একাধিক সেলিব্রিটি। তারকাখচিত অনুষ্ঠানের ভিডিও এক ইনস্টাগ্রাম পেজ থেকে ভাইরাল হয়েছে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন দিয়া মির্জা। সেলিব্রিটিরা প্রভাবশালী রূপল শাহের মেয়ের বিয়েতে যোগ দিতে গুজরাট শহরে ছিলেন। রিল ভিডিওর শুরুতে লেখা, ‘সুরাটে ফিল্মফেয়ার পুরস্কার? না। সুরাটের সবচেয়ে বড় বিয়ে!’ 

আতশবাজি সহ একটি গ্র্যান্ড ডোলিতে করে স্টেজে উপস্থিত হন জাহ্নবী কাপুর।অতিথিদের উদ্দেশে হাত নেড়েছেন। এরপর অনন্যা পাণ্ডেকেও ব্যাকগ্রাউন্ড ডান্সারদের সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা যায়। অমিত ত্রিবেদীকেও গ্র্যান্ড স্টেজে গান গাইতে দেখা যায়, স্ক্রিনে ভগবান শিবের একটি বিশাল মূর্তি রয়েছে। 

নেটিজেনরা ভিডিও দেখে রীতিমতো হতবাক। গেস্ট লিস্টে কে কে থাকতে পারেন, সেই কথাই ভাবছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত