বিশ্বকাপে সাকিব আল হাসানের চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সাকিব বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিলেন টুর্নামেন্টের পর তিনি আর অধিনায়ক থাকবেন না।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ডে সফরে সাকিবের অনুপস্থিতিতে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে তখনও 'স্থায়ী' ভাবে অধিনায়কের দায়িত্ব পাননি শান্ত। এবার আর কারও অনুপস্থিতিতে নয়, তিন ফরম্যাটেই অধিনায়কের পূর্ণ দায়িত্ব পেলেন শান্ত।
পূর্ণ অধিনায়ক হওয়ার আগে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশকে মোট ১১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত।
এর আগে জাতীয় দলের হয়ে দুই টেস্টে অধিনায়কত্ব করেছেন শান্ত। যার একটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। শান্তর নেতৃত্বে বাংলাদেশ ছয়টি ওয়ানডে খেলে জিতেছে একটি, হেরেছে পাঁচটি। তার নেতৃত্বে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি করে জয় ও হার আছে বাংলাদেশের। অপরটি পণ্ড হয়।
শান্ত ওয়ানডেতে বাংলাদেশের ১৬তম, টেস্টে ১৩তম এবং টি-টোয়েন্টিতে দশম অধিনায়ক।
