গত ৪ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের কিন্নর জেলার কাশাং নালার কাছে দুর্ঘটনার মুখোমুখি হন দক্ষিণী পরিচালক ভেত্রি দুরাইসামি। ভয়াবহ সেই দুর্ঘটনায় ২০০ মিটার নিচে পড়েছিল তাদের গাড়ি। পরে ভেত্রির সহযাত্রী এবং গাড়ি চালকের দেহ উদ্ধার হলেও খোঁজ মিলছিল না পরিচালকের।
দুর্ঘটনার ৮ দিন পর অবশেষে শতদ্রু নদী থেকে উদ্ধার হল পরিচালক ভেত্রি দুরাইসামির মরদেহ।
জানা গেছে, মৃত পরিচালক ভেত্রি দুরাইসামির বয়স ৪৫। তার আরও একটা পরিচয়, তিনি চেন্নাইয়ের প্রাক্তন মেয়রের ছেলে। তবে পুলিশ শতদ্রু নদীর যে স্থান থেকে পরিচালকের দেহ উদ্ধার করেছে, সেটা দুর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে।
কিন্নরের ডেপুটি কমিশনার অমিত কুমার শর্মা জানিয়েছেন, ‘সোমবার দুপুর ২টা নাগাদ মান্ডির সুন্দরনগরের মাহুন নাগ অ্যাসোসিয়েশনের ডুবুরি দল দেহটি উদ্ধার করে। সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় গাড়িটি কাজা থেকে সিমলার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
নায়িকাদের স্বপ্নভঙ্গ, মনোনয়ন পাননি কেউই
শাকিবের মতো হার্টথ্রব যুগে একজন আসে: অপু বিশ্বাস