রাজধানীতে রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে রেল কাউন্টারের এক বুকিং কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাথী আক্তার (৩৩)। মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, নিজের আইডি দিয়ে টিকিট কেটে কালোবাজারে বিক্রি করতেন সাথী। তিনি প্রতিদিন স্টেশনে ডিউটিতে আসার নিজের বুকিং আইডি দিয়ে বিভিন্ন তারিখের নানান গন্তব্যের ট্রেনের টিকিট কাটতেন। এরপর ডিউটি শেষে কেটে রাখা টিকিটগুলো কৌশলে লুকিয়ে স্টেশন ত্যাগ করতেন। পরবর্তীতে টিকেটগুলো তার চক্রের কালোবাজারীদের কাছে সুবিধাজনক স্থানে গিয়ে হস্তান্তর করে বিনিময়ে লভ্যাংশের টাকা বুঝে নিতেন।
রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই কাজে সাথী নিজের টাকা ইনভেস্ট করতেন। এ ছাড়া টিকিট কালোবাজারী ও দালালদের সরবরাহকৃত সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর এবং নিজের বুকিং আইডি ব্যবহার করতেন। লেনদেনের গোপনীয়তা রক্ষায় দালালদেন সঙ্গে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যোগাযোগ করতেন। গভীর রাতে বিমানবন্দর এলাকায় টিকেট ও অর্থের লেনদেন করতেন।
যুদ্ধ বন্ধে জার্মানিতে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা