‘পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সাংবাদিক প্রবেশে নিষেধ’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৮ পিএম

শেরপুরের নকলায় মনগড়া আইনে চলছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ। এসএসসি পরীক্ষার প্রথম দিনে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রসচিবের নিকট তথ্য সংগ্রহ করতে গেলে পরীক্ষাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন এসিল্যান্ড। সেই সাথে কেন্দ্রে না গিয়ে ফোনে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেন।

আইনের ১৪৪ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের স্বাক্ষরিত কপিতে ১৪ ফেব্রুয়ারি বিকালে মাইকে প্রচারক যে প্রচার দিয়েছিলেন তাতে স্পষ্ট বলা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন বিঘ্ন না ঘটে তাই কেন্দ্রের ২০০ গজের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। কেন্দ্রসচিবের অনুমতিসাপেক্ষে তার প্রতিনিধি নিয়ে কেন্দ্র পরিদর্শন করা যাবে এমনটাই দেখা গেছৈ বিগত বছরগুলোর এসএসসি বা সমমানের পরীক্ষায়। কেন্দ্রসচিব অনুমতি না দিলে কেন্দ্রে ঢুকে বা পরীক্ষা হলে প্রবেশ করে ছবি তোলা নিষেধ- এটা বরাবরের মতো।

তবে এসিল্যান্ডের এমন বানানো আইন ও আচরণে ক্ষুব্ধ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। কির এমন আইন সাংবাদিকের মধ্যে জটিলতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

যদিও শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম এবং ইউএনও সাদিয়া উম্মুল বানিন বলছেন, কেন্দ্রসচিবের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন, কেন্দ্রসচিবের অনুমতি ছাড়া হলে প্রবেশ বা ছবি তোলা নিষেধ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত