বইমেলার ১৭তম দিনে ১৭১ নতুন বই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

বইমেলার ১৭তম দিনে নতুন বই এসেছে ১৭১টি। গতকাল শুক্রবার এ সংখ্যা ছিল ২৯৮টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭১৪ টিতে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলা অ্যাকাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়। 

জানা গেছে,  মেলাতে, গল্প ২৩টি, উপন্যাস ৩৩টি, প্রবন্ধ ১২টি, কবিতা ৫৮টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৫টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৬টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, বঙ্গবন্ধু ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ২টি এবং অন্যান্য ৮টি বই নতুন এসেছে।

আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল রোববার বইমেলার ১৮তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করবেন লুভা নাহিদ চৌধুরী এবং এম আবদুল আলীম। এতে সভাপতিত্ব করবেন কামাল চৌধুরী।

সর্বশেষ সর্বাধিক পঠিত