সাংবাদিকদের আয়কর কে পরিশোধ করবে? ২১ এপ্রিল শুনানি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের আয়কর কে পরিশোধ করবে, মালিক নাকি সাংবাদিকেরা নিজেই—এ বিষয়ে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য শুনবেন আপিল বিভাগ।

আগামী ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ মামলায় নোয়াবকে পক্ষভুক্ত করে এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত