গ্রেপ্তার ২

যুবককে তুলে নিয়ে নির্যাতন, নগ্ন করে মাথা ন্যাড়া

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৫ পিএম

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আল-আমিন নামের এক যুবককে তুলে আনা হয়। এরপর তাকে নগ্ন করে মাথা ন্যাড়া করে দেয় অন্য এক যুবক। পুরো ঘটনার ভিডিও ধারণ করে অন্য এক যুবক।

চট্টগ্রাম নগরীর খুলশী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আল-আমিনের অভিযোগ পেয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন সৈয়দ মাহবুব-ই-খোদা-জিতু (৩৮) ও আবু তাহের (৪০)। খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে সালমা ভিলায় বসবাস করেন জিতু। আবু তাহের ওই ভবনের কেয়ারটেকার।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতের কোনো এক সময় নির্যাতনের এ ঘটনা ঘটে। জিতু এবং আবু তাহেরের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা উভয়ের মুঠোফানে অপরাধ সংঘঠনের আলামত বা ভিডিওটি পাওয়া গেছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘রবিবার রাতে জিতু ভিকটিম আল-আমিনকে তার বাসা থেকে তুলে নিয়ে নিজের মালিকানাধীন পাঁচতলা ভবনের নিচে কেয়ারটেকার আবু তাহেরের কক্ষে নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে তাকে নগ্ন করে জিতু নিজেই মাথা ন্যাড়া করে দেয়। জিতুর নির্দেশে আবু তাহের সেই ঘটনার ভিডিও ধারণ করে।’

এ সংক্রান্ত দুটি ভিডিওর মধ্যে একটিতে দেখা যায়, জিতু ভুক্তভোগী আল-আমীনকে একটি বাসার কক্ষে নিয়ে দাঁড় করিয়ে রাখে। সেখানে মুঠোফোন বের করে একটা লেখা আল-আমীনকে দেখিয়ে কে লিখেছে জানতে চান। আল-আমীন লেখাটি তিনি লেখেনি বলার পর তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত