গোল করা ভুলে গিয়ে হার আর্সেনালের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ এএম

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে শক্তিশালী আর্সেনালকে পোর্তো হারিয়ে দিয়েছে ১-০ গোলে। পোর্তোর এ জয়ে পাওয়ায় কঠিন হলো আর্সেনালের কোয়ার্টার ফাইনালের পথ। যদিও আশা একেবারে শেষ হয়ে যায়নি তাদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে আগের পাঁচ ম্যাচে ২১টি গোল করেছিল আর্সেনাল। ভুরিভুরি গোল করা দলটা আটকে গেল পোর্তোর জালে। এস্তাদিও দ্রাগাও স্টেডিয়ামে জাল বরাবর একটিও শট নিতে পারেনি তারা।

পোর্তোর বিজয়ের দিনের নায়ক গ্যালেনো। যোগ করা সময়ে গোলটি করেন তিনি। এ নিয়ে এবারের চ্যাম্পিয়নস লিগে ৮ গোলে অবদান তার। ৫টি গোল করার পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।

অন-টার্গেটে শট করতে ব্যর্থ হওয়া আর্সেনালের সবশেষ এমন সময় দেখতে হয়েছিল ২০১১ সালে, সেবার বার্সেলোনার বিপক্ষে শেষ ষোলোয় গোল অভিমুখে শট নিতে ব্যর্থ হয় তারা। তার আগে এমন ঘটনা ঘটে ২০০৩-০৪ মৌসুমে।

২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের নকআউটে টানা পাঁচটি ম্যাচ হেরেছিল রোমা। এ তালিকায় সবশেষ নাম আর্সেনাল। এমন লজ্জাজনক রেকর্ড আছে বায়ার লেভারকুসেন (২০১৪), সেল্টিক (২০১৩) ও রিয়াল মাদ্রিদের (২০১৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত