ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা নিপুণ 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৯ পিএম

এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেলেন চিত্রনায়িকা নিপুণ। গতকাল বৃহস্পতিবার অভিনেত্রী ডিবি কার্যালয়ে ফুল হাতে নিয়ে ডিআইজি হারুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এমনটাই জানিয়েছেন গোয়েন্দা বিভাগের কর্তা হারুন। 

নিপুণের সঙ্গে বেশ কয়েকটি ছবি হারুন ওর রশিদ তার ফেসবুক পেইজে শেয়ার করেছেন। এ সময় তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ঢাকাইয়া সিনেমার নায়িকা নিপুন আক্তার আজ ডিবি কার্যালয় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

আসন্ন এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। একারণেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন নিপুণ, এমনটাই চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন। 

  

একই দিন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ডিবি কার্যালয়ে উপস্থিত হন। কেননা বুধবার তাকে বইমেলা থেকে ভুয়া ভুয়া বলে বের করে দেওয়া হয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত