পদ্মা ব্যাংকে বিশাল নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা

  •  ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পদে ২৫০ জনকে নিয়োগ দেবে পদ্মা ব্যাংক
  • আবেদনকারীদের ফাইন্যান্সিয়াল বিষয়ে দক্ষতা থাকতে হবে
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পদ্মা ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার পদে বিশাল জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: পদ্মা ব্যাংক পিএলসি

পদ: ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: ২৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: ফাইন্যান্সিয়াল বিষয়ে দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: লাগবে না

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩৭ বছর, নতুনদের জন্য ৩০ বছর।

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ মার্চ ২০২৪

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত