স্বপ্ন বুনছেন আমতলীর কৃষকরা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০১ পিএম

সরিষার ভালো ফলন ও ভালো দামে বিক্রি করবেন এমন আশায় স্বপ্ন বুনছেন আমতলীর কৃষকরা। বরগুনার আমতলী উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকেরা।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪৫ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করা হচ্ছে।

২০২৩ সালের নভেম্বর মাসের শুরুতেই কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন। ১০০ দিনের মধ্যে তাতে ফলন আসে। একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে পুষ্টিকর তেল পেতে কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান আমতলী উপজেলা কৃষি অফিস।

গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদার ও আলতাফ হোসেন বলেন, এ বছর পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পূরণ করে বেশ ভালো লাভবান হতে পারব।

আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা  বলেন, আমতলী উপজেলা ১৪৫ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫  চাষ করেছেন কৃষকেরা। এবার ফলনও ভালো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত