চিত্রনায়িকা পরীমণি হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন। কারণ কী? কিছুই জানা গেল না। ক্ষোভের সঙ্গে উগড়ে দিলেন অশ্লীল বাক্যবাণ০ অভিনেত্রীর এমন আচরণে হতবাক ভক্ত থেকে সাধারণেরা, হতবাক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু আসলে কী হয়েছে পরীমণির সঙ্গে? কিছু একটা তো হয়েছেই, নাহলে এতো ক্ষেপে ওঠার কথা নয় অভিনেত্রীর- এমনটাই অনুমান নেটিজেনদের।
রবিবার দুপুরে হঠাৎ করেই ফেসবুক গরম করে দিল চিত্রনায়িকা পরীমণির একটি পোস্ট। সেই পোস্টে লিখলেন, মিথ্যুক, ভণ্ড, প্রতারক, শুয়োরের বাচ্চাদের জন্যে সিনেমার পিছন মারা হচ্ছে। শবে বরাত এর দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।
নির্মাতা চয়নিকা চৌধুরী অভিনেত্রীর পোস্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করে লিখলেন, খুব দু:খিত। ভয়ংকর ব্যাপার।এটা কোনও কথা নাকি? পরীমণি কি আর বলবো! সব শুনে আমি স্তম্ভিত।
আসলে কী ঘটেছে সেটা জানা গেল না। তবে নানা জন দুঃখপ্রকাশ করেই যাচ্ছেন পরীমণির পোস্টে। তবে অনুমান করা যাচ্ছে কেউ একজন সিনেমা সংক্রান্ত বিষয়ে পরীমণির সঙ্গে প্রতারণা করেছেন।
এদিকে, চিত্রনায়িকা মাঝে ওটিটিতে কাজ করলেও মা হওয়ার পর প্রথম পূর্ণদৈর্ঘ্য একটি সিনেমার কাজ শেষ করতে যাচ্ছেন পরীমনি। ছবির নাম ‘ডুডোর গল্প’। বর্তমান ছবিটির শেষ ধাপের কাজ চলছে। ২৯ ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ। বাংলাদেশ সরকারের অনুদানের ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। গত বছরর অক্টোবর মাসে শুটিং শুরু হয় ছবিটির।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একযুগ ধরে ধর্ষণ, অভিনেতা গ্রেপ্তার
ট্রমার মধ্যে আছি, জীবনটা এলোমেলো হয়ে গেল: শেহতাজ