হঠাৎ ফিলিস্তিন প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৯ পিএম

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে তিনি।

মোহাম্মদ শতায়েহ বলেন, ‘পশ্চিম তীর ও জেরুজালেমে নজিরবিহীন সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা ও অনাহারের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি।’

তিনি বলেন, আমি সামনে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গাজার নতুন বাস্তবতাকে বিবেচনা নতুন সরকার ও রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন।

এদিকে নেতানিয়াহুর ঘোষণা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। হামাসের পরিবর্তে ইসরায়েলবিদ্বেষী নয় এমন কোনো গোষ্ঠী গাজার শাসনভার পরিচালনা করবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত