মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ইয়ামি গৌতমের সিনেমা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৮ এএম

দেশীয় এবং বিদেশি বক্স অফিসে সাফল্যের শীর্ষে থাকার পরেও ইয়ামি গৌতম অভিনীত অ্যাকশন পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘আর্টিকেল ৩৭০’ উপসাগরীয় দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে নিষেধাজ্ঞা হিন্দি চলচ্চিত্র শিল্পের ওপর বিশেষ ক্ষতিকারক। কারণ এই অঞ্চল থেকে বলিউডি সিনেমার দর্শকের সংখ্যা প্রচুর।

এর আগে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশন

থ্রিলার ‘ফাইটার’ সংযুক্ত আরব আমিরাত ছাড়া বাকি সব উপসাগরীয় দেশে মুক্তি পায়নি।

‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় ইয়ামি গৌতম একজন গোয়েন্দা কর্মকর্তা জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন, যা কাশ্মীর উপত্যকার পটভূমিকায় নির্মিত হয়েছে এবং ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অপসারণের চারপাশে আবর্তিত হয় গল্প। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার পূর্বতন জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত