রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে কনসার্টে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণকান্ডের হোতা ফাহিম হাসান দিহানকে (১৮) গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাতে রাজধানীর খিলক্ষেতের পাতিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্বরে একটি কনসার্ট হয়। ওই রাতে ২৩ বছরের এক মেয়েকে তার চাচাতো ভাই সাব্বির (১৯) কনসার্টে যাওয়ার জন্য অনুরোধ করেন। বারবার অনুরোধ করায় মেয়েটি তার প্রস্তাবে রাজি হন। পরে রাত ১০টার দিকে তারা কনসার্টে হাজির হন। কনসার্ট চলাকালে সাব্বির ও আনাস কাজীসহ আরও কয়েকজন ওই তরুণীকে ধর্ষণের পরিকল্পনা করেন। কনসার্ট শেষ হলে রাত পৌনে ১টার দিকে দিহান নামে একজন তার প্রাইভেট কার নিয়ে আসেন। প্রাইভেট কারে দিহান, শাকিল, জাহিদ ওরফে শুভ, সালমান এবং আরাফাত ছিলেন।
গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা করেন ওই তরুণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। দিহানকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
