গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় দলের পৃষ্ঠপোষক হিসেবে তৃতীয় মেয়াদে বিসিবির সঙ্গে যুক্ত হয় টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত ৫০ কোটি টাকায় সাড়ে তিন বছরের চুক্তি স্বাক্ষর করে দুই প্রতিষ্ঠান।
আজ ঘটা করে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করে রবি। বসুন্ধরার আই্সিসিবি হল ১ গুলনকশায় অনুষ্ঠিত হয় এ জমকালো আয়োজন।
এর মাধ্যমে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রবির নাম।
বাংলাদেশ জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাতীয় নারী দলের সহ অধিনায়ক নাহিদা আক্তার, অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বীসহ অন্যান্য খেলোয়াড়রা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
