সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ২৬

আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:৩৫ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ ও আরও ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সেন্ট লুইস শহরের কাছে অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। নৌকা ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা সাগর থেকে ২৬টি মরদেহ উদ্ধার করেছে বলে সেইন্ট লুইসের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বার্তায় বলেছে, ডুবে যাওয়ার আগে নৌকাটিতে প্রায় ৩০০ জন অভিবাসী ছিল। তাদের কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনো নিখোঁজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত