গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১০:৫১ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কের নশরতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ফরিদ মিয়া (২৩) ও মতিন মিয়া (২২)।  সম্পর্কে তারা চাচা-ভাতিজা। তারা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়ক হয়ে মোটরসাইকেল যোগে চাচা-ভাতিজা জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি বলেন, নিহত দুই আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত