পাঠকের ভালোবাসা ও আস্থায় দেশ রূপান্তরের পাঁচপূরণ

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১২:০৭ পিএম

দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হচ্ছে আজ সোমবার। এ উপলক্ষে আজ দিনভর বর্ণাঢ্য আয়োজনে মুখরিত থাকবে দেশ রূপান্তর প্রাঙ্গণ। রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে সোমবার সকাল ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। 

পাঠকের কাছে দায়বদ্ধতা, নতুনত্ব, সব শ্রেণির পাঠকের রুচির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিদিন পাঠকের দোরগোড়ায় হাজির হয় দেশ রূপান্তর। পাঠকের কাছে অনুসন্ধানী প্রতিবেদনের যে একপ্রকার খরা চলছে তা অনেকটাই পূরণ করে চলেছে দেশ রূপান্তর। 

‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ২০ ডিসেম্বর যাত্রা শুরু করে দেশ রূপান্তর। যখন কি না ছাপা পত্রিকা একরকম চ্যালেঞ্জের মুখে। অনলাইন পোর্টালে অবাধ তথ্যপ্রবাহ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাসছে ততক্ষণাৎ সংবাদ, ইউটিউবে চলছে নিউজের ভিডিও কনটেন্ট। এমন সময়ে ছাপা কাগজের পত্রিকা কতটুকু টিকবে এ নিয়ে ছিল শঙ্কাও। কিন্তু সব সংবাদ যে সংবাদ নয়, সংবাদ পরিবেশনে যে লাগে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা। এই প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করে দেশ রূপান্তর। কিছুদিনের মধ্যে সব শঙ্কা ছাপিয়ে পাঠকপ্রিয় হয়ে ওঠে পত্রিকাটি। দেশের অন্যতম শীর্ষ পত্রিকা হিসেবে সব শ্রেণির পাঠকের মন জয় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত