স্মার্ট বাংলাদেশের মূল্যবান উপকরণ স্মার্ট সাংবাদিকতা: মাহফুজ আনাম

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম

দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, সাংবাদিকতা এমন একটি পেশা যার মাধ্যমে দেশ উন্নত হয়, সমাজ উপকৃত হয়, মুক্তচিন্তার প্রসার ঘটে। আজ দুপুরে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, মুক্তচিন্তা দেশের উন্নয়নের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই নতুনত্ব আসে, নতুন চিন্তা আসে। দেশের এখন যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মুক্তচিন্তা।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন— স্মার্ট বাংলাদেশ, আমি মনে করি স্মার্ট বাংলাদেশের একটি খুব মূল্যবান উপকরণ হচ্ছে স্মার্ট সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের সাংবাদিকতা। আমি দেখেছি, দেশ রূপান্তর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দেশ রূপান্তরের সমস্ত কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ম্যানেজমেন্টের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত